গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ইরানকে আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ইরানকে আবারও হামলার হুমকি ট্রাম্পের

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আবারও হামলার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের পরমাণবিক কেন্দ্রগুলিকে এত দ্রুত মুছে ফেলার হুমকি দিয়েছেন যে কেউ আঙুল তোলার আগে সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে।
    স্কটল্যান্ডে এক সাংবাদিক বৈঠকে ওই হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি তেহেরান বলেছে, তারা অসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। এনিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য, ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে, খুবই খারাপ বার্তা পাঠাচ্ছে।
    তাঁর সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্ট্যামার। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে চলতি বছর তেহেরানের সঙ্গে আমেরিকার আলোচনা হয়েছিল। জুন মাসে ইরানে ইজরায়েলের হামলার পর সেই আলোচনা ভেস্তে গিয়েছে।