গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

    পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স
    ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলায় পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। সংসদে দাঁড়িয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন ওই জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান সেনা বুঝেছিল, বড় কোনও পদক্ষেপ করা হবে।
    পরমাণু হুমকি এসেছিল। ৬ মে রাত এবং ৭ মে সকালে ভারত যা স্থির করেছিল, তা করে। পাকিস্ত্রন কিছু করতে পারেনি। আগে ভারত যেখানে যায়নি অপারেশন সিঁদুর অভিযানের সময় পাকিস্তানের ভিতরে ১০০ কিলোমিটার ঢুকে হামলা চালিয়েছে ভারত। এর আরও দাবি, সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। তিনি বলেছেন, ভারতের সঙ্কল্প, জঙ্গিদের নিকেশ করা হবে। শাস্তি হবে। কল্পনাতীত সাজা মিলেছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন নিজের ক্ষমতায় বিশ্বাস রয়েছে, সেনা ক্ষমতায় ভরসা। রয়েছে। তাই সেনাকে পূণ স্বাধীনতা দেওয়া হয়েছিল।