গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata নিম্নচাপের সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত, দফায় দফায় বৃষ্টি

    নিম্নচাপের সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত, দফায় দফায় বৃষ্টি

    0
    145
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    কলকাতা-সহ একাধিক জেলায় বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। যখন তখন ঝেপে বৃষ্টি নামছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত পাঁচ বছরের মধ্যে চলতি মাসে এখনও পর্যন্ত কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। বুধবার কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বাকি সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।