দিনে ৭ হাজার কদম হাঁটা

0
130
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

প্রতিদিন ৭ হাজার কদম হাঁটা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং নানা ধরনের রোগ থেকে রক্ষা পেতে যথেষ্ট হতে পারে।এমনই ইঙ্গিত দিচ্ছে গবেষণা।গবেষকরা বলছেন, এটি ১০ হাজার কদমের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত লক্ষ্য। বহুদিন ধরেই এটিকে স্বাস্থ্যচর্চার মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে।

 গবেষণায় দেখা গেছে, দিনে ৭ হাজার কদম হাঁটার সঙ্গে ক্যান্সার, ডিমেনশিয়া ও হৃদরোগসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমবে।গবেষকদের মতে, এই তথ্য মানুষকে প্রতিদিন হাঁটার প্রতি উৎসাহিত করবে।আসলে প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা উচিত বলে যা বলা হয়, কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি নেই।১০ হাজার কদমের ধারণাটি এসেছে ১৯৬০-এর দশকের জাপানের একটি মার্কেটিং প্রচারাভিযান থেকে।১৯৬৪ সালের টোকিও অলিম্পিকের সময় ম্যানপো-কেই নামের একটি পেডোমিটার বাজারে আনা হয়। যার অর্থ ১০ হাজার কদমের মিটার। এই সংখ্যাটি প্রাসঙ্গিকতা ছাড়াই জনপ্রিয় হয়ে ওঠে এবং বহু ফিটনেস অ্যাপ ও ডিভাইস এখনো এই সংখ্যাটিকে প্রাধান্য দেয়।এই গবেষণায় বিশ্বজুড়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাস্থ্য ও চলাফেরার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।যারা দিনে মাত্র ২ হাজার কদম হাঁটতেন, তাদের তুলনায় যারা দিনে ৭ হাজার কদম হাঁটতেন, তাদের নিম্নলিখিত স্বাস্থ্যঝুঁকি অনেক কম।যার মধ্যে আছে,হৃদরোগ ২৫% কম।ক্যান্সার  ৬% কম।ডিমেনশিয়া ৩৮% কম।বিষণ্ণতা ২২% কম।তবে গবেষকরা সতর্ক করেছেন, কিছু পরিসংখ্যান তুলনামূলকভাবে কম সংখ্যক গবেষণা থেকে নেওয়া।তাই সব তথ্য সমান নির্ভরযোগ্য নাও হতে পারে। তাদের বিশ্লেষণে আরো উঠে এসেছে, প্রতিদিন প্রায় ৪ হাজার কদম হাঁটাও ২ হাজার কদমের তুলনায় স্বাস্থ্য উন্নয়নে সহায়ক হতে পারে।যদিও বেশিরভাগ উপকারিতা ৭ হাজার কদমের পর স্তিমিত হয়ে পড়ে। তবুও হৃদযন্ত্রের জন্য আরো হাঁটা অতিরিক্ত সুফল বয়ে আনতে পারে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা,ডব্লিউএইচও বলেছে, প্রতি সপ্তাহে একজন প্রাপ্তবয়স্কের উচিত কমপক্ষে ১৫০ মিনিট মাঝারি মাত্রার অ্যারোবিক ব্যায়াম বা ৭৫ মিনিট উচ্চমাত্রার অ্যারোবিক ব্যায়াম করা। এই সময়ভিত্তিক নির্দেশিকা অনেকের জন্য বোঝা কঠিন হতে পারে। তবে তা এখনো গুরুত্বপূর্ণ। অনেকেই সাঁতার কাটেন, সাইকেল চালান, বা তাদের শারীরিক প্রতিবন্ধকতার কারণে হাঁটতে পারেন না।

তবে, দিনের হাঁটা নিয়ে একটি পরিপূরক নির্দেশ পেলে মানুষ দিনের বিভিন্ন সময়ে শরীরচর্চা করার চিন্তা করতে পারে। যারা তুলনামূলক কম সক্রিয়, তাদের জন্য ৫ হাজার থেকে ৭ হাজার কদমই হতে পারে একটি বাস্তবসম্মত ও অর্জনযোগ্য লক্ষ্য।