স্কুল ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

0
298
ছবি সৌজন্যে : নিজস্ব

পাথরপ্রতিমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে অভিভাবকদের মধ্যে। অভিযুক্ত শিক্ষক স্বপন বারিক ওই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

জানা যাচ্ছে, পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণপুর সুকান্ত নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন বারিক দীর্ঘদিন ধরেই স্কুলের ছাত্রীদের সঙ্গে নানারকম অশালীন আচরণ করেন। এনিয়ে আগেও তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল ছাত্রীরা। ৭ দিন আগে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি।

ঘটনার কথা বাড়িতে জানাতেই ক্ষোভে ফেটে পড়ে স্কলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয়রা। অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের দাবি জানাতে থাকেন তাঁরা। ঘটনার তদন্তে নেমেছে ঢোলাহাট থানার পুলিশ।