গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কংগ্রেসের জন্য চিন-পাকিস্তানের নাচ দেখতে হচ্ছে: জয়শঙ্কর

    কংগ্রেসের জন্য চিন-পাকিস্তানের নাচ দেখতে হচ্ছে: জয়শঙ্কর

    0
    83
    ছবি সৌজন্যে : এক্স
    ইউপিএ সরকার কোনও পদক্ষেপ না করার কারণেই এখন চিন-পাকিস্তানের দ্বৈত নাচ দেখতে হচ্ছে ভারতকে। অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যসভায় বিতর্কে যোগ দিয়ে কংগ্রেসকে চাচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    ঠারেঠোরে নাম না নিয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশকে চিনা গুরু বলেও আক্রমণ শানিয়েছেন বিদেশমন্ত্রী। কংগ্রেস জমানাতেই পাক অধিকৃত কাশ্মীরকে ছেড়ে দেওয়াতেই আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও দাবি করেছেন বিদেশমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো তিনিও বলেছেন, ৬০ বছর ধরে তাঁরা একই কথা বলে আসছেন, যে প্রধানমন্ত্রী নেহরুর ভুল শুধরানোর নয়।
    কিন্তু প্রধানমন্ত্রী মোদী সরকার দেখিয়েছে এটা করে দেখানো সম্ভব। এর পাশাপাশি ২০০৮ সালে মুম্বই হামলার অন্যতম মূলচক্রী তাহাউর রানকে এনডিএ সরকারের আমলেই আমেরিকার মাটি থেকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।