গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ভোটাধিকার কেড়ে নিতে চায় কমিশন : অভিষেক

    ভোটাধিকার কেড়ে নিতে চায় কমিশন : অভিষেক

    0
    106
    ছবি সৌজন্যে : এক্স

    সরকারকে যারা প্রশ্ন করে, তাদের ভোটাধিকার কেড়ে নিতে চায় নির্বাচন কমিশন।

     অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সংসদ ভবনের বাইরে তাঁর অভিযোগ,যে পক্ষপাতদুষ্ট আচরণ নির্বাচন কমিশন করছে, সেটা আগেও দেখা গেছে এবং বাংলায় তার ফল ভালো হয়নি। নির্বাচন কমিশন বিহারেও এমনটা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস, বিহারের মানুষ উপযুক্ত জবাব দেবেন। তিনি বলেছেন এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে।শুনানি স্থগিত হয়েছে, পরবর্তী শুনানি আগস্টে। একই সঙ্গে তাঁর আশংকা বিজেপি পশ্চিমবঙ্গেও একইরকম মরিয়া চেষ্টা চালাবে। কিন্তু তাতে মানুষ আরও বেশি আস্থা ও ভালোবাসা দেখাবেন তৃণমূল কংগ্রেসের প্রতি। ২০২৬-এ আমরা ২০২১ সালের বিধানসভা নির্বাচন, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন, এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনের থেকেও ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস।তাঁর অভিযোগ,যারা নোটবন্দি করেছিল, যারা এনআরসি কার্যকর করতে চেয়েছিল, যারা দেশকে শেষ করে দিয়েছে, তারা আজ ইন্দিরা গান্ধী ও নেহরুকে দোষারোপ করছে। পশ্চিমবঙ্গ সম্পর্কে অপপ্রচার করে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের ঢুকতে সাহায্য করছেন। কিন্তু জম্মু-কাশ্মীর সীমান্তের দায়িত্ব কার? জম্মু-কাশ্মীর পুলিশ কাদের অধীনে? সেই চার জঙ্গি ঢুকল কীভাবে?

    আর তারাই বড় বড় ভাষণ দেয়, অনুপ্রবেশকারীরা নাকি পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে, কিন্তু কাদের ব্যর্থতায় প্রশ্ন তুলেছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।