গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National সুপ্রিম কোর্ট প্রশ্ন করল বিচারপতি বর্মাকে

    সুপ্রিম কোর্ট প্রশ্ন করল বিচারপতি বর্মাকে

    0
    230
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    নগদকাণ্ডে নাম জড়ানো বিচারপতি যশবন্ত বর্মা আগে কেন অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটির রিপোর্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হননি,তা নিয়ে বুধবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

     শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্‌র বেঞ্চ জানিয়েছে, আরও আগে আদালতের দ্বারস্থ হওয়া উচিত ছিল বিচারপতি বর্মার।বুধবার তাঁর আবেদনের শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত। একইসঙ্গে বিচারপতি বর্মার ভূমিকায় আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না বলেই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এদিকে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটির রিপোর্টকে খারিজের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন বিচারপতি বর্মা। সে ক্ষেত্রে কেন তিনি অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটির মুখোমুখি হয়েছিলেন এবং কেন সঙ্গে সঙ্গে সেটি চ্যালেঞ্জ করেননি,তা জানতে চায় সুপ্রিম কোর্ট। বিচারপতি বর্মার উদ্দেশে আদালত জানিয়েছে, অনুসন্ধান কমিটির রিপোর্টের বিরুদ্ধে আরও আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া উচিত ছিল।বস্তুত, চলতি বছরে দোলের দিন দিল্লি হাই কোর্টের তৎকালীন বিচারপতি বর্মার বাসভবনের গুদামে আগুন লেগে যায়। দমকলকর্মীরা আগুন নেবাতে যাওয়ার পরে প্রথম নোটের কথা জানা যায়। দাবি করা হয়, সেখানে আধপোড়া নোটের বান্ডিল দেখা গিয়েছে। সেই থেকে বিতর্কের সূত্রপাত।

    বিতর্কের আবহেই দিল্লি হাই কোর্ট থেকে ওই বিচারপতিকে ইলাহাবাদ হাই কোর্টে বদলি করা হয়। পরবর্তী সময়ে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।