গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National পাথরের ধাক্কা, লাদাখে লেফটেন্যান্ট কর্নেল-সহ মৃত ২

    পাথরের ধাক্কা, লাদাখে লেফটেন্যান্ট কর্নেল-সহ মৃত ২

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স

    লাদাখে পাহাড় থেকে নেমে আসা বিরাট পাথরের চাঁই সেনার গাড়িতে আছড়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ সেনাকর্মীর।

    একই ঘটনায় আরও ৩ জন সেনাকর্মী আহত হয়েছেন। মৃত দুই জওয়ানের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল।ভারতীয় সেনার তরফে নিশ্চিত করা হয়েছে, লাদাখে সেনা কনভয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেফটেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। এক্স হ্যান্ডেল সেনার বিবৃতি, জিওসি, ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস এবং সকল র‍্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংকে স্যালুট জানায়, যাঁরা লাদাখে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। সেনা সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ভোরে সেনার কনভয় যখন ডারবাক থেকে চংতাশে যাচ্ছিল, তখনই ভয়ংকর দুর্ঘটনা ঘটে।বিরাট পাথরের আঘাতে সেনার গাড়িতে দুমড়ে-মুচড়ে যায়।

    মৃত্যু হয় লেফ্টেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের।আহত বাকি সেনাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।