
এদেশি বাবার বাংলাদেশি ছেলে। উত্তর ২৪ পরগনার বাগদায় এমনই অভিযোগ বিজেপির।
বয়রা গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা সন্তু মিস্ত্রির অভিযোগ বাংলদেশি যুবক রকি মণ্ডল বেআইনিভাবে এদেশে ঢুকে বাগদার বাসিন্দা আয়েব মণ্ডলকে বাবা সাজিয়ে ভারতের ভোটার-আধার কার্ড বানিয়ে ফেলেছে বলে অভিযোগ। এমনকি ভারতীয় পাসপোর্টও বানিয়ে ফেলেছে বাংলাদেশি যুবক রকি। মৃত আয়েব মণ্ডলের পুত্রবধূর দাবি পরিচয়পত্র জালিয়াতির কথা জানতেন না। তাঁর অভিযোগ রামনগর গ্রামের ১০৯ নম্বর পাটের ভোটার তালিকায় নাম রয়েছে বাংলাদেশি যুবক রকি মণ্ডলের। যদিও বিজেপি নেতা সন্তু মিস্ত্রির দাবি টাকার বিনিময়ে তৃণমূলের নেতারাই বাংলাদেশিদের ভোটার, আধার কার্ড পাইয়ে দিচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এদিকে মুর্শিদাবাদের রানিনগরে ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় সহযোগীকেও।
ধৃতরা বাংলাদেশের নবাবগঞ্জ, রাজশাহী, ফেন্সি জেলার বাসিন্দা। কি উদ্দেশ্যে এরা এদেশে এসেছিল খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
