ভাঙা চলছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন

0
226
ছবি সৌজন্যে : নিজস্ব
নিউ গড়িয়া মেট্রো স্টেশন ভেঙে ফেলার কাজ বুধবারের পর বৃহস্পতিবারও চলছে জোর কদমে। নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের থামে ফাটলের জেরে বসে যাচ্ছে স্টেশন।
পুনর্নির্মাণের জন্য প্রায় এক বছর বন্ধ থাকবে নিউ গড়িয় মেট্রো স্টেশনের ট্রেন চলাচল। বুধবার থেকেই শুরু হয়েছে স্টেশন ভেঙে ফেলার কাজ। খুলে ফেলা হচ্ছে প্ল্যাটফর্মের ছাউনি। যাত্রা সুরক্ষার জন্য মেট্রো স্টেশন প্রায় পুরোটাই সংস্কারের প্রয়োজন রয়েছে বলে খবর মেট্রো রেল কতৃপক্ষ । এদিকে বৃহস্পতিবার সকালে চাঁদনি চক স্টেশনে চলন্ত ট্রেনের তলায় আগুনের ফুলকি দেখা গিয়েছে। রেকের তলা থেকে ধোঁয়া বার হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি মেট্রো রেকটিকে খালি করে দেওয়া হয়েছে। বেশকিছুক্ষণ পরিষেবা ব্যাহত থাকে।
রেকটিকে খালি করে কারশেডে নিযে যাওয়া হয়। ওই রেকের যাত্রীরা পরবর্তী  মেট্রো ধরে গন্তব্যে পৌঁছন।