
দলে দলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাসে তুলছে বাংলাদেশে পুশ ব্যাক করা হচ্ছে। ভিডিও পোস্ট করে হরিয়ানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন হরিয়ানায় অবৈধভাবে বসবাসকারী অনুপ্রবেশকারী বাংলাদেশিদের দলে দলে ধরে নিয়ে এসে পশ্চিমবঙ্গের সীমানা দিয়েই বিএসএফ-র মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য।
এজন্য হরিয়ানা পুলিশকে কুর্ণিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শেষে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে জোরকদমে এই কাজ করে পশ্চিমবঙ্গের উন্নয়নের সুফল শুধুমাত্র ভারতীয় বাঙালিরাই যাতে পান সেই ব্যবস্থা করবেন।




