গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ফের চালু হল অমরনাথ যাত্রা

    ফের চালু হল অমরনাথ যাত্রা

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    প্রবল বৃষ্টির কারণে একদিনের জন্য স্থগিত রাখতে হয়েছিল অমরনাথ যাত্রা। তবে ফের বৃহস্পতিবার শুধুমাত্র বালতালের পথ দিয়ে পুনরায় যাত্রা শুরু করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পহেলগাঁওয়ের পথে এখনও যাত্রা শুরু হয়নি কারণ সেখানে জরুরি সংস্কার ও মেরামতির কাজ চলছে।
    কাশ্মীরে টানা ভারী বৃষ্টির ফলে রাস্তাগুলি বিপজ্জনক হয়ে পড়েছিল। সেই কারণে অমরনাথ যাত্রা বালতাল ও পহেলগাঁও- দুই পথেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এক প্রশাসনিক আধিকারিক বলেছেন, বৃহস্পতিবার সকালে বালতাল পথ দিয়ে ফের যাত্রা শুরু হয়েছে।
    তবে বৃষ্টির জেরে পহেলগাঁওয়ের রাস্তা বন্ধ করা হয়েছে। এখনও কাজ চলছে, ফলে আপাতত কেবল বালতাল দিক দিয়েই যাত্রা চালু থাকবে। যদিও কবে থেকে সেই রাস্তা চালু হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।