
মুখ্যমন্ত্রী পুজো অনুদান ১ লাখ ১০ হাজার ঘোষণা করতেই ঘুষ দিযে লাভ নেই বলে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বিসর্জনের দিন ঠিক করে দেওয়া নিয়ে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
রাজ্যের বিরোধী দলনেতা প্রশ্ন করেছেন উনি কে, উনি একবছর দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করেছিলেন, মহরম ছিল বলে। পঞ্জিকা শাস্ত্র মতে পুজো হবে। ক্লাবগুলো বসে ঠিক করবে।
যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানোর শর্তে টাকা নেন, তাহলে আর যাই হোক অভয়ার বাবা-মার সঙ্গে অন্যায় করা হবে। যে ক্লাব মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে, সেই ক্লাবগুলো তাঁকে জানালে বিরোধী দলনেতা তাঁদের পাশে থাকবেন।
