পশ্চিমবঙ্গে একাধিক স্মৃতিসৌধ দখল : গজেন্দ্র শেখাওয়াত

0
127
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কোচবিহারের রাজবাড়ী থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস কিংবা পাণ্ডুয়ার আদিনা মসজিদ সহ একাধিক ঐতিহাসিক ও দর্শনীয় স্মৃতিসৌধ এখন পশ্চিমবঙ্গে দখলদারির কবলে। রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য-র এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
লিখিত প্রশ্নে শমীক লিখেছেন, পশ্চিমবঙ্গে কতগুলি স্মৃতিসৌধ রয়েছে দখলদারির কবলে ? এরপরই শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে জানা গিয়েছে এএসআই-র রায়গঞ্জ সার্কলের অধীনস্থ ৫২টি স্মারক স্থানের মধ্যে চাঞ্চল্যকরভাবে ৩৩টি ঐতিহাসিক স্থাপত্য এখন দখলদারির কবলে, বেআইনি নির্মাণে ক্ষতবিক্ষত।
কোচবিহার রাজপ্রাসাদ থেকে শুরু করে হাজারদুয়ারি প্রাসাদ— বাংলার গর্ব, সাংস্কৃতিক ঐতিহ্য আজ দখল হয়ে যাচ্ছে। অথচ পশ্চিমবঙ্গ সরকার নির্বিকার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বারংবার স্টপ নোটিস দিয়েছে, পুলিশের কাছে অভিযোগ করেছে, স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়েছে— তবু রাজ্য প্রশাসন নীরব ও নিষ্ক্রিয়।