পুজো করতে দেওয়া হয় না এরাজ্যে, প্রশ্ন মমতার

0
121
ছবি সৌজন্যে :ফেসবুক
কেউ কেউ বলেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না মমতাজি। অনুদান ঘোষণা করে নাম না করে বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন এখানে তো ঘরে ঘরে সরস্বতী-লক্ষ্মী পুজো হয়। এমন কোনও উৎসব নেই যে এখানে হয় না। খোঁচা দিয়ে বলেছেন তিনি যখন দুর্গাপুজো নিয়ে মিটিং করেন, তখন কেউ কেউ কোর্টেও চলে যায়। কিন্তু তারা বোঝে না এই উৎসবে কত শ্রমজীবী মানুষ কাজ পান। অন্তত ৬ মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘরবাড়ি, কাজ ছেড়ে থিম কি হবে, কিভাবে পুজো আরও সাফল্য পাবে সেদিকেই মনপ্রাণ দিয়ে লেগে থাকে। ছোট বড় মিলিয়ে ৪৫ হাজার ক্লাবে পুজো হয়।
রাজ্য পুলিশের এলাকাধীন ৪২ হাজারেরও বেশি এবং কলকাতা পুলিশের এলাকাধীন প্রায় ৩ হাজার ক্লাবে পুজো হয়। এছাড়াও মহিলা পরিচালিত এবং বাড়ির পুজো তো রয়েছে।