গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Hooghly কোন্নগরে তৃণমূল নেতার কব্জি কেটে হেঁটেই পালায় দুষ্কৃতীরা

    কোন্নগরে তৃণমূল নেতার কব্জি কেটে হেঁটেই পালায় দুষ্কৃতীরা

    0
    247
    নিজের অফিসের সামনেই ঘাড়ে, চোখে এলোপাথাড়ি কোপ, কেটে নেওয়া হয় হাতের কব্জি। খুনের পর হাঁটতে হাঁটতে দিল্লি রোডের দিকে পালায় দুষ্কৃতীরা।
    কোন্নগরে হাড়হিম করা হত্যাকাণ্ড। বুধবার সন্ধেয়। কোন্নগররে নৃসংশভাবে খুন হয়ে গেলেন গ্যাসের ডিস্ট্রিবিউটর তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী। যিনি আবার মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ক্লাসমেট ছিলেন। তদন্তে নেমে পুলিশের অনুমান খুনের আগে রেইকি করেছিল দুষ্কৃতীরা। হত্যাকাণ্ডের পর দিল্লি রোড ধরে হাঁটতে হাঁটতে পালায় দুষ্কৃতীরা। এমনটাই দাবি স্থানীয়দের। অন্তত ২ জন দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অনুমান পুলিশের। কোন্নগরের কানাইপুর অটোস্ট্যান্ডের কাছেই তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মন্নার গ্যাসের গোডাউন। বুধবার সন্ধেয় সেখান থেকেই বাইকে ওঠেন। অভিযোগ এরপর পিছন দিক থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর ঘাড়ে কোপ মারে দুষ্কৃতীরা। মাটিতে লটিয়ে পড়লে এলোপাথাড়ি কোপায় দুষ্কৃতীরা। কব্জি থেকে কেটে নেওয়া হয়। মুন্নাকে উদ্ধার করে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত তৃণমূল নেত্রী স্ত্রী ও মেয়ে রয়েছেন। কয়েকমাস আগে স্ত্রী হার্ট অ্যাটাক হয়। তিনিও শারীরিকভাবে অসুস্থ। তারইমধ্যে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
    এদিকে বৃহস্পতিবার সন্ধেয় পিন্টু চক্রবর্তীর দেহ পৌঁছতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার। এভাবে প্রকাশ্যে তৃণমূল নেতা খুন হয়ে যাওয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষ।