
ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে দুই ২৪ পরগনা, নদিয়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাকুড়ায় শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শনিবারও কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
শনি, রবি, সোমাবার সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরেও আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
