শ্রীনগর থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান

0
288
ছবি সৌজন্যে : এক্স
জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান সুগম চৌধুরী। বৃহস্পতিবার গভীর রাতে বিএসএফের ৬০ নম্বর ব্যাটালিয়নের ওই জওয়ান সদর দফতর থেকে নিখোঁজ হয়ে যান।
এই ঘটনায় প্রবল শোরগোল পড়ে গিয়েছে। নিখোঁজ জওয়ানকে খুঁজে বের করার জন্য ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। তবে আশপাশের এলাকায় তল্লাশি চালানো সত্ত্বেও তাঁর কোনও খোঁজ মেলেনি। পহেলগাঁও হামলার পরে জম্মু-কাশ্মীর জুড়ে জোরদার জঙ্গি দমন অভিযান চলছে। এই পরিস্থিতিতে ওই বিএসএফ জওয়ানের নিখোঁজের ঘটনায় উদ্বেগ বাড়ছে। নিখোঁজ ডায়েরি করা হয়েছে।