
গত এক সপ্তাহ ধরে রাশিয়া থেকে কোনও অপরিশোধিত তেল কেনেনি ভারতের রাষ্ট্রয়ত্ত তেল রিফাইনিং সংস্থাগুলি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ও ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস এই চার সংস্থার কেউই গত সপ্তাহে রাশিয়া থেকে তেল কেনেনি। তবে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়ে সরকার বা সংশ্লিষ্ট কোনও রিফাইনারি সংস্থা সরকারি ভাবে মুখ খোলেনি।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হল ভারত। ২০২২ সালের পর থেকে সমুদ্রপথে রাশিয়া থেকে সর্বাধিক তেল কেনে ভারত। বর্তমানে রাশিয়া ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৫ শতাংশ সরবরাহ করে থাকে।
