গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National স্বাধীনতা দিবসের ভাষণে কী কী থাকবে, মতামত চাইলেন মোদী

    স্বাধীনতা দিবসের ভাষণে কী কী থাকবে, মতামত চাইলেন মোদী

    0
    70
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    স্বাধীনতা দিবসের ভাষণে কী কী থাকতে পারে-তা জানতে দেশবাসীর মতামত চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ অগাস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে।
    লিখেছেন, স্বাধীনতা দিবস যত এগিয়ে আসছে, প্রিয় ভারতবাসীর মতামত জানতে তিনি অত্যন্ত আগ্রহী হয়ে উঠছেন। এবারের ভাষণে কী কী থিম বা ভাবনা উঠে আসা উচিত, তা মাইগভ-এ অথবা নমো অ্যাপ-এ ওপেন ফোরামে শেয়ার করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিবছরই এই বার্তা দিয়ে প্রধানমন্ত্রী ভাষণের আগে সাধারণ মানুষের চিন্তা-ভাবনাকে গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর কথায়, এটাই গণতন্ত্রের প্রাণ-অংশীদারিত্ব।