গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ভিসা ছিল না বিমানবন্দরে ধৃত বাংলাদেশি যুবকের

    ভিসা ছিল না বিমানবন্দরে ধৃত বাংলাদেশি যুবকের

    0
    148
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভারতে প্রবেশের ভিসাই ছিল না বিমানবন্দরের কাচ ভেঙে বাইরে বেরানোর চেষ্টা করা বাংলাদেশি যুবক ধৃত মহম্মদ আশরাফুলের।
    জানা গিয়েছে, শুক্রবার সিঙ্গাপুর থেকে কলকাতা হয়ে ঢাকা যাওয়ার পথে আন্তর্জাতিক ট্রানজিট এলাকা থেকে জোর করে বেরিয়ে আসার চেষ্টা করেন আশরাফুল। দটি বিমানের মাঝের সময়ে ওই যুবক ট্রানজিট এলাকা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন বলে অভিযোগ। তাঁর সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হয় নিরাপত্তারক্ষীদের। অভিযোগ, এর মধ্যে ওই যাত্রী আচমকা কাচ ভেঙে বাইরে বেরানোর চেষ্টা করেন। তার কাছে বাংলাদেশের পাসপোর্ট থাকলেও ভারতে প্রবেশে ভিসা ছিল না।
    এর পরেই সিআইএসএফ কর্মীরা ওই যুবককে আটক করেছেন। তাঁকে এয়ারপোর্ট থানার হাতে তুলে দেওয়া হয়েছে।