
৬২ বছর বয়সি পাকিস্তানি মহিলা রকশনদাকে ট্যুরিস্ট ভিসা দেবে ভারত। জম্মু-কাশ্মীর-লাদাখ হাইকোর্টে একথা জানিয়েছে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা। আসলে পহেলগাঁও পরবর্তী জঙ্গি হামলায় তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানো হলেও তার আগে টানা ৩৮ বছর ভারতে ছিলেন ওই প্রবীণা।
৩৮ বছর আগে ভারতে বেড়াতে এসে তিনি আর পাকিস্তানে ফিরে যাননি ট্যুরিস্ট ভিসার মেয়াদ বাড়িয়ে থেকে যান জম্মুর গৃহবধূ রকশনদা। ২৮ এপ্রিল থেকেই তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী-সন্তানরা। এই নিয়ে মামলায় জম্মুর নিম্ন আদালত দশ দিনের মধ্যে ওই পাকিস্তানি মহিলাকে ভারতের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে।
নিম্ন আদালতের বক্তব্য, ওই মহিলা এ দেশে ঘর সংসার করছেন জেনেও ভারত সরকার ৩৮ বছর ধরে তাঁর ভিসা নবীকরণ করেছে। এখন তিনি সংসার ছেড়ে থাকবেন কীভাবে। সেই মামলায় হাইকোর্টে বলেছে নিয়ম মেনে রকশনদাকে আগের মতোই ট্যুরিস্ট ভিসা দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকার উচ্চ আদালতের নির্দেশ মেনে নিয়ে আর্জি জানিয়েছে, এটা যেন ব্যতিক্রম হিসাবেই দেখা হয়।
