গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ঘরে মধ্যেই জমা জলে শিশুর মৃত্যু বিরাটিতে

    ঘরে মধ্যেই জমা জলে শিশুর মৃত্যু বিরাটিতে

    0
    142
    ছবি সৌজন্যে : নিজস্ব
    টানা বৃষ্টিতে বাড়িতে জমা জলে পড়ে ৫ মাসের শিশুর মৃত্যুর ঘটনায শোরগোল পড়েছে। টানা বৃষ্টিতে উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিরাটির দেবীনগর কার্যত জলের তলায়।
    খাল সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। জানা গিয়েছে শনিবার সকালে বিছানায ঘুমোচ্ছিল ৫ মাসের ঋষিকা ঘোড়ুই। সেই সময রান্নায ব্যস্ত ছিলেন মা পূজা ঘোড়ুই। কিছু সময় পর মা ঘরে ঢুকতেই একরত্তি মেয়েকে জলের মধ্যে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে শিশুটিকে উত্তর দমদম পুর হাসপাতাল পরে বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ঋষিকার বাবা পাপন ঘোড়ুই পেশায় সিভিক ভলান্টিয়ার। শিশু মৃত্যুর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন মানুষজন। স্থানীয়দের অভিযোগ প্রত্যেক বছর একই অবস্থা হলেও নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভার কোনও হেলদোল নেই।
    যদিও উত্তর দমদম পুরসভার ১৩ নম্বর তৃণমূল কাউন্সিলর প্রশান্ত দাস অতিবৃষ্টি এবং বাম আমলকে দায়ী করেছেন।