গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুন! আত্মসমর্পণ 

    অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুন! আত্মসমর্পণ 

    0
    245
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মীরাটে এই নৃশংস ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অবাক করা বিষয়টি হল, খুনের পর নিজেই থানায় খবর দেন ওই ব্যক্তি। এরপর পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহের পাশে বসেই অপেক্ষা করেন তিনি।
    পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাসেই রবি শঙ্কর ও স্বপ্নার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই নানা কারণে দু’জনের মধ্যে অশান্তি চলছিল। সেই কারণে গত পাঁচমাস ধরে অন্তঃসত্ত্বা স্বপ্না মীরাটের আমহেরা এলাকায় তাঁর দিদির শ্বশুরবাড়িতে থাকছিলেন। স্বামী অনেকবার বাড়ি ফেরার কথা বললেও তিনি রাজি হননি। মৃতার পরিবারের তরফে জানানো হয়, শনিবার সকালে রবি হঠাৎ স্বপ্নার দিদির বাড়িতে যান এবং স্ত্রীর সঙ্গে একা কথা বলতে চান বলে জানান।
    পরিবারের অনুমতি পেয়ে দম্পতি একটি আলাদা ঘরে যান। ঘরে ঢুকেই রবি ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণের মধ্যেই ওই ঘর থেকে চিৎকার ও আর্তনাদ শোনা যায়।ঘটনার সময় চিৎকার শুনে প্রতিবেশীরাও ছুটে আসেন। সকলে মিলে দরজা ভেঙে ঘরে ঢোকেন। কিন্তু ততক্ষণে নিজের উদ্দেশ্য সফল করে ফেলেছিল রবি।