গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫ শিশু

    পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫ শিশু

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানের খাইবার পাকতুনখোয়ায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১৩। এর নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
    পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টা নাগাদ খাইবার পাকতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সদর থানার কাছে একদল শিশু খেলাধূলা করছিল। সেই সময় তারা একটি মর্টার শেল খুঁজে পায়।
    জানা যাচ্ছে, সেটা নিয়ে খেলতে গিয়েই হঠাৎ বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৫ জন শিশুর। আহতের সংখ্যা কমপক্ষে ১৩। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।