
পশ্চিমবঙ্গকে জঙ্গিদের হাব বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার দাসনগরে নারী সুরক্ষা যাত্রা থেকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন আনসারুল্লা বাংলা, কাশ্মীরের জঙ্গিরা ধরা পড়েছে পশ্চিমবঙ্গ থেকেই। অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ২০১৬ থেকে বিএসএফ জমি চেয়েও পায়নি। বর্ডার খুলে রেখেছিল ভোট ব্যাঙ্কের জন্য। তাই পশ্চিমবঙ্গে এসআইআর করতেই হবে। আর জি কর, কসবা সহ জেলায় জেলায় মহিলাদের সুরক্ষায় হাওড়ার দাসনগরে নারী সুরক্ষা যাত্রা করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে দিঘায় রোহিঙ্গা বিরোধী মিছিলের শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। দিঘা বাইপাসের বিবেকানন্দর মূর্তির সামনে থেকে শুরু হওয়া এই মিছিলে ২ হাজার মানুষ অংশ নিতে পারবে। মিছিল করতে হবে সন্ধে সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টার মধ্যে। এদিকে ৫ অগাস্ট কোচবিহারে বিজেপি বিধায়কদের নিয়ে জমায়েতে শুভেন্দু অধিকারীকে অনুমতি দিল না প্রশাসন। জমায়েতের পর উত্তরকন্যায় ডেপুটেশনের কর্মসূচিও ছিল। আইনশৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ৫ অগাস্ট শুভেন্দু অধিকারীর কর্মসূচির দিন ১৯ জায়গায় এনআরসি বিরোধী কর্মসূচি নিয়েছে শাসকদল।
অন্যদিকে,শুভেন্দু অধিকারীকে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন, হুগলির পুরশুড়ায় সেই শেখ মইদুলের বাড়িতে গিয়েছেন ফিরহাদ হাকিম। বুধবার হুগলির পুরশুড়ায় শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দেন শেখ মইদুল।
suvendu adhikari on rohinga issue




