গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মৃত্যু হল পুরীর রাস্তায় অগ্নিদগ্ধ কিশোরীর

    মৃত্যু হল পুরীর রাস্তায় অগ্নিদগ্ধ কিশোরীর

    0
    109
    ছবি : সংগৃহীত
    শেষ পর্যন্ত মৃত্যুই হয়েছে পুরীর রাস্তায় অগ্নিদগ্ধ হয়ে যাওয়া সেই কিশোরীর। প্রায় ৭৫ শতাংশ দগ্ধ অবস্থায় ভুবনেশ্বর এইমস থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। শনিবার বিকেলে দিল্লি এমসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। প্রাথমিক ভাবে অভিযোগ উঠে, তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তার রাস্তা আটকেছিল।
    কিছু ক্ষণ তর্কাতর্কি হওয়ার পরে ওই দুষ্কৃতীরাই তার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। তবে পরে সংবাদমাধ্যম সূত্রে খবর, অগ্নিদগ্ধ ওই কিশোরী নাকি বয়ান বদল করেছে। পুলিশের ওই সূত্রের দাবি, কিশোরী আগের বয়ান তুলে নিয়েছে। নাবালিকা জানিয়েছে, সে মানসিক ভাবে বিধ্বস্ত ছিল। সেই কারণেই তিন হামলাকারীর গল্প ফেঁদেছিল। তবে যে অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছিল, তাতে সে নিজেই নিজের গায়ে আগুন ধরিয়েছিল, এমনটা অনুমান করা কঠিন। কারণ, তার হাত বাঁধা ছিল। মুখে কাপড় গোঁজা ছিল। সেই অবস্থাতেই জ্বলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল কিশোরীকে। স্থানীয় সূত্রে খবর, নাবালিকার সারা শরীর তখন আগুনে জ্বলছে। চিৎকারও করতে পারছিল না মেয়েটি। ওই অবস্থায় রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল সে।
    স্থানীয়েরা যখন তাকে উদ্ধার করে আগুন নেবায়, তখন কোনও ক্রমে মেয়েটি জানিয়েছিল, তিন জন তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে।দগ্ধ অবস্থায় রাস্তায় ছটফট করছিল মেয়েটি। কয়েক জন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় ভুবনেশ্বর এইমস। কিশোরীর চিকিৎসার জন্য ১৪ সদস্যের মেডিক্যাল দল গঠন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার বিকেলে সেখানেই মৃত্যু হয় তার।