গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata অভয়ার মৃত্যু প্রাতিষ্ঠানিক খুন : শমীক 

    অভয়ার মৃত্যু প্রাতিষ্ঠানিক খুন : শমীক 

    0
    136
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রাতিষ্ঠানিক দুর্নীতিতেই ধর্ষণ ও খুন হতে হয়েছে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, নির্যাতিতার পরিবার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তুষ্ট, বিরক্ত ও কিছুটা হলেও হতাশ।
    শমীকের আরও বক্তব্য, আর জি করে নির্যাতিতার জায়গায় যদি কোনও ছেলেও থাকতো তাঁকেও খুন হতে হত, এক্ষেত্রে যেহেতু ওই চিকিৎসক মহিলা ছিলেন তারজন্য তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শমীকের আরও দাবি, অভায়া-কে কেন্দ্র করে তৃণমূলের যে একদলীয় একচেটি আধিপত্য যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, এটা স্বতঃস্ফূর্তভাবে কোনও দলের দ্বারা প্রভাবিত না হয়ে তারা রাস্তায় নেমেছিল শুধুমাত্র ন্যায় বিচারের জন্য, সমাজে এই ধরনের প্রতিবাদ জারি থাকুক এটাই বিজেপি চায়।
    আগামী ৯ অগাস্ট নবান্ন অভিযানে অভয়ার বাবা-মা যে আমন্ত্রণ জানিয়েছে সেটা বিজেপি সাধুবাদ জানাচ্ছে এবং দল যেখানে থাকবে। তাদের এই চেষ্টা সফল হোক, মানুষ যেখানে প্রতিবাদ করতে রাস্তায় ভাববে সেখানে রাজ্যের বিরোধীদল থেমে থাকবে না তারাও সামিল হবে।