
১০ দিন বৃষ্টি না হলেও রাস্তা ঠিক হয়ে যাবে। ফের দাবি করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি শুধু কলকাতা নয় চারিদিকেই প্রবল বৃষ্টির কারণে জল জমেছে। একদিনও এমন হচ্ছে না যে বৃষ্টি বন্ধ হচ্ছে।
বৃষ্টি বন্ধের প্রতীক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বৃষ্টি বন্ধ হলেও সব ঠিক হয়ে যাবে। রাস্তা খারাপের প্রতিবাদে সিপিএম, বিজেপির বিক্ষোভ নিয়েও আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন সিপিএমের আমলে কি হত।
ওই সময় বেহালা, ঠনঠনিয়া, খিদিপুরে ৭ দিন জল থাকত। এখন ৭ ঘণ্টাও থাকে না। তাই যে নৌকায় দুয়ারে নৌকা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছে ওই নৌকাতেই এবার ভারত থেকে বিদায় নেবে সিপিএম।







