ভোটার তালিকা সংশোধনে উদ্বিগ্ন পি চিদম্বরম

0
135
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
প্রতিটি ভারতীয় নাগরিকের অধিকার রয়েছে দেশের যেকোনও রাজ্যে বসবাস ও কাজ করার। যদি কোনও ব্যক্তির স্থায়ী ঠিকানা থাকে, তবে সেখানেই তাঁর নাগরিক অধিকার ও ভোটাধিকার থাকা উচিত।
এসআইআর বিতর্কের মধ্যেই এক্স পোস্টে নির্বাচন কমিশনের প্রতি এমনই প্রশ্ন খাঁড়া করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া এবং তাদের স্থায়ীভাবে স্থানান্তরিত বলে চিহ্নিত করা নিয়ে পি চিদম্বরম কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর মতে, একজন ভোটার সত্যিই কোনও রাজ্য থেকে স্থায়ীভাবে চলে গিয়েছেন কিনা, তা নির্ধারণের আগে ব্যক্তিগতভাবে খতিয়ে দেখা উচিত।
অথচ নির্বাচন কমিশন কোনও গভীর তদন্ত ছাড়াই একরকম গণহারে সিদ্ধান্ত নিচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। পি চিদম্বরম এদিন আরও বলেছেন, ৩৭ লক্ষ মানুষের বিষয়ে কীভাবে ৩০ দিনের মধ্যে তদন্ত সম্ভব? এই প্রশ্ন তুলেই চিদম্বরম দেখাতে চেয়েছেন, পুরো প্রক্রিয়াটিই তাড়াহুড়ো করে, একতরফা সিদ্ধান্তে পরিচালিত হচ্ছে।