গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National এখনও কোন রাজনৈতিক দল আপত্তি জানায়নি: কমিশন

    এখনও কোন রাজনৈতিক দল আপত্তি জানায়নি: কমিশন

    0
    119
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বিহারের খসড়া ভোটার তালিকা নিয়ে রবিবার পর্যন্ত কোনও রাজনৈতিক দল কোন অভিযোগ জানায়নি। বিবৃতি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও ১ অগাস্ট থেকে এখনও পর্যন্ত ভোটার অলিকায় নাম সংযোজন বা বাদ দেওয়া সংক্রান্ত প্রায় সাড়ে নয়শোটি অভিযোগ পেয়েছে কমিশন।
    তবে কমিশনের দাবি, সেগুলি সবই ব্যক্তিগত স্তরে জমা পড়েছে। গত শুক্রবার বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় নাম সংযোজন এবং বাদ দেওয়া সংক্রান্ত আবেদনের জন্য একমাস সময় দিয়েছে কমিশন। তবে কমিশন জানিয়েছে শুক্রবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত কোন রাজনৈতিক দল কোনও দাবি বা আপত্তি জানায়নি। এই খসড়া তালিকা প্রকাশের আগে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা চালিয়েছে নির্বাচন কমিশন।
    এর ফলে সংশোধিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। কমিশন জানিয়েছে, মৃত, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের এবং একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে।