গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কটাক্ষ শমীকের

    ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কটাক্ষ শমীকের

    0
    147
    ছবি সৌজন্যে : এক্স
    বিহার নির্বাচনে পরাজয়ের পর কী ব্যাখা দেবেন তা নিয়েই আলোচনায় বসতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতারা, তীব্র কটাক্ষ করে বলেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাচ্ছিল্যের সুরে তিনি বলেছেন, দুটি বিষয় নিয়ে ৭ অগাস্ট ইন্ডিয়া জোটের বৈঠক হবে।
    প্রথমটি হচ্ছে ভোটে হারলে কীসের ওপর দোষ চাপানো যায়। তাঁর দাবি, বিরোধীরা তো ইভিএমের ওপরই দোষ চাপাবে। আর না হলে বলবে মানুষ সাম্প্রদায়িক ভাবনা থেকে নিজেদের বের করে আনতে পারেনি, সেই জন্য ভোটে হেরেছে। এই দুই বিষয় নিয়েই ইন্ডিয়া জোটের আগামী বৈঠকে চর্চা হবে।
    উল্লেখ্য, আগামী ৭ অগাস্ট দিল্লিতে আয়োজিত বৈঠকে যোগ দেবে কংগ্রেস, তৃণমুল কংগ্রেস, আরজেডি, এনসিপি মতো বিরোধী দলের নেতারা। সুত্রে খবর বিহারের নির্বাচনে এনডিএ শিবিরকে কীভাবে চাপে রাখতে হবে, এছাড়া ভোটার তালিকা সংশোধনী নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হবে, এই সংক্রান্ত রণকৌশল স্থির করা হবে ওই বৈঠকে।