গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home North 24Pgs জমা জল : বনগাঁয় বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ

    জমা জল : বনগাঁয় বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ

    0
    112

    জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। বৃষ্টি কমে গেলেও এখনও জলমগ্ন বনগাঁর ২১ নম্বর ওয়ার্ড। রবিবার সেখানে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা।

    তাদের অভিযোগ দিনের পর দিন জলমগ্ন অবস্থায় পড়ে থাকলেও বিধায়কের দেখা পাওয়া যায়নি। এখন রাজনীতি করতে এলাকা পরিদর্শনে এসেছেন।

    বিক্ষোভের মুখে কার্যত এলাকা ছাড়েন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। যদিও বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার দাবি তৃণমূল লোক পাঠিয়ে বিক্ষোভ দেখিয়েছে।