গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Birbhum তিলপাড়া ব্যারাজে ফাটল, বিজেপির বিক্ষোভে ফের ধুন্ধুমার

    তিলপাড়া ব্যারাজে ফাটল, বিজেপির বিক্ষোভে ফের ধুন্ধুমার

    0
    616
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তিলপাড়া ব্যারাজে ফাটল। শনিবারের পর এসপি অফিসের সামনে ফের বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। সংস্কারের গাফিলতির অভিযোগ তুলে বিজেপি কর্মীরা এসপি অফিস ঘেরাও করে।

    বিজেপি কর্মীদের আটকাতে আগের থেকেই এসপি অফিসের সামনে ব্যারিকেড দিয়েছিল পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মীদের।

    এদিকে রবিবার তিলপাড়া ব্যারাজের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন সেচ দফতরের অফিসাররা। জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছেন সেচ দফতরের অতিরিক্ত সচিব মণীশ জৈন।