গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Howrah শুভেন্দুর মুখে খেলা হবে, কোর্টের শর্তে দিঘায় মিছিল

    শুভেন্দুর মুখে খেলা হবে, কোর্টের শর্তে দিঘায় মিছিল

    0
    326
    ছবি সৌজন্যে :ফেসবুক

    রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর নিয়ে তোড়জোড় শুরু করতেই এবার শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে হুঙ্কার। হাওড়ার সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এবার ভোটার তালিকায় খেলা হবে। খেলা ভাল করেই হবে।

    তাঁর দাবি বিহারে ৬৫ লাখ নাম বাদ গিয়েছে। এরাজ্যে দ্বিগুণ নাম বাদ যাবে। বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গাদের নাম তালিকা থেকে বাদ যাবে। মৃত ভোটার, অস্থিত্বহীন ভোটারদের নামও বাদ পড়বে। একই সঙ্গে তিনি বলেছেন ২০২৬-এ বদলও হবে, বদলাও হবেও। একইসঙ্গে তিনি বলেছেন ডিএ বিজেপিই দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না। পুলিশের সুযোগ-সুবিধে কমিয়ে দেওয়া হয়েছে। এবার এসব করতে দেওয়া হবে না। একটু অপেক্ষা করতে হবে। এদিকে হাইকোর্টের বেধে দেওয়া শর্তে দিঘায় মিছিল করেছেন শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা ইস্যুতে শুভেন্দু অধিকারীর মিছিলে কোর্টের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল ২ হাজার লোক নিয়ে মিছিল করা যাবে। সময়ও বেধে দেওয়া হয়।

    সেই মত দিঘা বাইপাস বিবেকানন্দ মূর্তির সামনে থেকে দিঘা যুব আবাস পর্যন্ত মিছিল করেছেন। সেখান থেকেই দিঘার জগন্নাথ মন্দির থেকে বাংলা ভাষা নিয়ে তৃণমূলের আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।