গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home West Medinipur জোরালো শব্দ, গড়বেতায় থমকালো রাজধানী এক্সপ্রেস

    জোরালো শব্দ, গড়বেতায় থমকালো রাজধানী এক্সপ্রেস

    0
    369
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস যাওয়ার পরই প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছে রাজধানী এক্সপ্রেস।
    ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল এলাকায়। তদন্তের স্বার্থে রেলকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনার নেপথ্যে লুকিয়ে কোন ষড়যন্ত্র? মাও যোগ নেই তো? জানার চেষ্টায় পুলিশ। জানা গিয়েছে, রবিবার বিকেল ৪ টে ১২ মিনিটে গড়বেতার বিস্ফোরণস্থল থেকে পাস করে রাজধানী এক্সপ্রেস। তিন কিলোমিটার এলাকা পেরনোর পর, শিলাবতী ব্রিজের কাছে পৌঁছতেই বিস্ফোরণের শব্দ পান চালক। তবে তিনি এগিয়ে যান গন্তব্যের উদ্দেশে। বাঁকুড়ার একটি স্টেশনে পৌঁছে চালক বিষয়টা রিপোর্ট করেন। প্রায় ৩০ মিনিট সেখানে দাঁড় করিয়ে রাখা হয় ট্রেন।
    পরবর্তীতে গড়বেতা এলাকায় রেললাইনের ধার থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্ফোরক উদ্ধার হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ওই জায়গায় রেল পুলিশকে টহল দেওয়ার জন্য রাখা হয়েছে।