গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata বাঙালি হেনস্থায় মিথ্যাচার মুখ্যমন্ত্রী-র : অগ্নিমিত্রা 

    বাঙালি হেনস্থায় মিথ্যাচার মুখ্যমন্ত্রী-র : অগ্নিমিত্রা 

    0
    91
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঙালি হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল মিথ্যে প্রচারে রাস্তায় নেমেছেন পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার জন্য।
    সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, বাংলাদেশি ভাষা বলা হয়েছে দিল্লি পুলিশের তরফে সেটা নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে এ রাজ্যের শাসক দল। বাংলাদেশের বাংলা ভাষা আর এদেশের বাংলার মধ্যে অনেকটা তফাৎ আছে। সিলেট বা রংপুর এর বাংলা ভাষা বোঝা সম্ভব নয় এদেশের মানুষের পক্ষে অনেকটা আলাদা দুটো। অগ্নিমিত্রার কথায়, এসআইআর যাতে কোনওভাবেই বাংলায় না হয় সেটার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশকারী ভোটে আঘাত পড়বে।
    বাংলা ভাষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এর মন কাদঁছে এখন কিন্তু বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় ছিল বাংলার আবেগ যখন বাংলার মেয়েরা ধর্ষণ হয়। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এ রাজ্যের সরকারকে বদল করতে হবে।