
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নাগপুরে একসঙ্গে অন্তত ৩০ জনকে চাপা দিয়েছে এক সেনা অফিসার। তারপরই গাড়িটি উল্টে রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়।
রবিবারের ওই ঘটনায় মূল অভিযুক্ত বছর ৪০ এর মহাদেব ওয়াঘমারে। তিনি বর্তমানে অসমে পোস্টিং রয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, চারদিনের ছুটিতে মহারাষ্ট্রে এসেছিলেন মহাবেদ। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত নেশা করে ওয়াঘমার হামলাপুরির দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই অফিসার। নেশার কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তিনি গাড়িটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন।









