গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Hooghly বাংলা ছাড়া ভারত হয়, স্বামীজি কোন ভাষা বলতেন প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    বাংলা ছাড়া ভারত হয়, স্বামীজি কোন ভাষা বলতেন প্রশ্ন মুখ্যমন্ত্রীর

    0
    277
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা উল্লেখ করে দিল্লি পুলিশের চিঠির প্রসঙ্গ টেনে আবারও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামারপুকুরে রামকৃষ্ণ মিশন ও মঠে দাঁড়িয়ে সরাসরি প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেছেন রামকৃষ্ণ দেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন।
    কামারপুকুরের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেছেন ওরা জানে ধর্মের মানে কী, আর বলে দিচ্ছে বাংলা নামে কোনও ভাষা নেই। অনুষ্ঠান থেকে তিনি স্মরণ করেছেন রামকৃষ্ণ দেবের কথামৃত, শিকাগোয় বিবেকানন্দর হিন্দু ধর্ম-র প্রচারের কথা। দেশে তথা বিশ্বে বাঙালিদের অবদান মনে করিয়ে মুখ্যমন্ত্রী ফের বলেছেন জাতীয় সঙ্গীত বাঙালির লেখা, জাতীয় স্তোত্র বাঙালির লেখা। সব জায়গায় সর্বধর্মসমন্বয়ের কথা বলা থেকে সমাজ সংস্কার সবেতেই বাঙালি। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, নেতাজি সভাষ চন্দ্র বসু সবাই বাঙালিই ছিলেন। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন বাংলা ছাড়া ভারত হয়, না পৃথিবী হয়।
    তিনি আরও বলেছেন কোন ধর্ম বা ভাষাকে সম্মান দিতে হবে তা ছোটবেলায় বাবা-মা শিখিয়ে দিয়েছিলেন। তাই কারও থেকে নতুন করে কিছু শেখার নেই।