
১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে আমেরিকা প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ইসলামাবাদকে সাহায্য করেছিল, সেকথা মনে করিয়েছে সেনাবাহিনী।
ইস্টার্ন কমান্ড আইএ-র সেনার পক্ষ থেকে এক্সবার্তায় যে পোস্ট করা হয়েছে, তার শিরোনাম হল- দিস ডে দ্যাট ইয়ার। বিল্ড আপ অফ ওয়ার-০৫ অগস্ট ১৯৭১ হ্যাশট্যাগ নোফ্যাক্টস। একটি পুরনো খবরের কাগজের পাতার ছবি দিয়ে আমেরিকার দুমুখো নীতির স্মৃতি জাগিয়ে দিয়েছে বাহিনী।
সেখানে লেখা ১৯৫৪ সাল থেকে আমেরিকা প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র পাকিস্তানকে সরবরাহ করেছে। সেনার দাবি, ১৯৫৪ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমেরিকা পাকিস্তানকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, ডুবোজাহাজ ও গোলাবারুদ সরবরাহ করেছে।
