এসআইআর : কমিশনকে চিঠি জ্যোতির্ময়ের , পাল্টা তৃণমূল 

0
114
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নির্বাচন কমিশনকে অমান্য করছেন এবং ২০২৬ সালের বাংলার নির্বাচনে কারচুপি করার জন্য অবৈধ ভোটারদের রক্ষা করছেন। এক্স পোস্টে ভারতীয় নির্বাচন কমিশকে লেখা চিঠিতে এমনই অভিযোগ করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জোতির্ময় সিং মাহাতো।
তিনি আরও লিখেছেন, ভোটার তালিকা থেকে একটি নামও না সরানোর জন্য বিএলওদের প্রতি তার নির্দেশ ভারতীয় গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ। এর জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি জমা দিয়েছেন। তিনি বাঙালিদের রক্ষা করছেন না – তিনি অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক রক্ষা করছেন।
এদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসআইআর-র মাধ্যমে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে ভোট চুরির খেলায় নেমেছে। আর পশ্চিমবঙ্গে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কাছে বিজেপি বারবার হেরে যাচ্ছে সেকারণেই বিজেপি উল্টোপথে ভোট চুরি এবং এনআরসি চালু করার খেলায় মত্ত হয়েছে।