গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Coochbehar বাংলার অপমানে নিস্তার নেই, শুভেন্দু নাটক করছেন, পাল্টা তৃণমূল

    বাংলার অপমানে নিস্তার নেই, শুভেন্দু নাটক করছেন, পাল্টা তৃণমূল

    0
    619
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যারা বাংলাকে অপমান করবে, যাঁরা বাংলাভাষীদের আক্রমণ করবে তাঁদের কোনও নিস্তার নেই। কনভয়ে হামলার পর শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিতেই পাল্টা আক্রমণ করেছেন উদয়ন গুহ।
    তিনি বলেছেন বাংলা ভাষার অপমান হলে কালো পতাকা দেখানো হবে। তাঁরা যেখানে যাবে, সেখানেই প্রতিবাদ হবে। তিনি আরও বলেছেন বিজেপি শাসিত রাজ্যগুলোয় বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে। তাই কোচবিহারের মাটিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কোচবিহারবাসীই। কারণ তারা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত হচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের দাবি তৃণমূল কংগ্রেস কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি।
    তৃণমূলে কেউ ভাঙচুরের ঘটনায় জড়িত নন। বিজেপি নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিমপ্যাথি গ্রো করতে এই ধরণের নাটক করছে।