বিএলওদের ওপরে নজরদারি চান অভিষেক, পাল্টা শমীক

0
135

২ ডব্লউবিসিএস অফিসার সহ ৫ ভোটকর্মীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশের দিনেই আবারও হুঁশিয়ারি দিয়েছেন লোকসভায় সদ্য নির্বাচিত তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংসদ, বিধায়ক থেকে পঞ্চায়েতের অন্তত প্রায় ৯ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেছেন বিএলওদের বেশিরভাগ সিপিএম মনস্ক। তারা চায় না তৃণমূল জিতুক। সেই বিএলওরা বাড়িতে না গিয়ে ভোটার তালিকা তৈরি করে। বিজেপি বা নির্বাচন কমিশনের কথা মত কাজ করেন তাদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন দলীয় নেতৃত্বকে।