গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National আদানির ব্যবসা বাঁচাতে ট্রাম্পের বিরুদ্ধে নিশ্চুপ মোদী, অভিযোগ রাহুলের

    আদানির ব্যবসা বাঁচাতে ট্রাম্পের বিরুদ্ধে নিশ্চুপ মোদী, অভিযোগ রাহুলের

    0
    79
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের আদানি যোগের অভিযোগের আঙুল তুলেছেন রাহুল গান্ধী। বুধবার এক্স হ্যান্ডেলে লোকসভার বিরোধী নেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অভিযোগ ভারত বিরোধী অবস্থান নেওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখ না খোলার কারণ তাঁর হাত-পা বাঁধা।

    তাঁকে আমেরিকায় আদানির বিপুল বিনিয়োগের কথা বিবেচনায় রাখতে হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর ইতিমধ্যেই চড়া হারে রফতানি শুল্ক চাপিয়েছেন।

    হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ার কাছ থেকে ভারত জ্বালানি তেল কেনা বন্ধ না করলে আরও শুল্ক চাপানো হবে। এর আগে ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেছিলেন রাহুল।