
এসআইআরের আড়ালে এনআরসি, ভয়ে মানুষ আত্মহত্যা করছে। রিজেন্ট পার্কের আত্মহত্যার প্রসঙ্গ টেনে ঝাড়গ্রামের সভা থেকে ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর দাবি পুরনো নথির দোহাই দিয়ে পশ্চিমবঙ্গের ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এরাজ্যে এনআরসি হতে দেবেন না। মানুষের অধিকার কাড়তে দেবেন না। তিনি আরও বলেছেন মানুষ বিজেপির চালাকি বুঝে গিয়েছে। এরপরেই তিনি বলেছেন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বার্থ সার্টিফিকেট দেখান।
এনআরসি নোটিস নিয়েও অসম সরকারকে আক্রমণ করেছেন। অসম সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেছেন এনআরসি নোটিস দিলেও যেন কেউ অসমে না যান। তিনি বাকিটা বুঝে নেবেন








