রাজ্য সরকার মহাজনের মতো আচরণ করছে : সুপ্রিম কোর্ট

0
138
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোটে তিরস্কারের মুখে রাজ্য। বুধবারের শুনানির শুরুতেই রাজ্য সরকারের তরফে ডিএ না দেওয়া নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চের।

আদালতের পর্যবেক্ষণ, আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে রাজ্য সরকার। টাকা জমিয়ে অন্য জায়গায় খাটাচ্ছে। বুধবার শুনানির শুরুতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে আইনজীবী সওয়াল শুরু করেন।

২০০৬-০৮ সাল এবং ২০১৯-২১ সাল পর্যন্ত ডিএ না দেওয়ার প্রসঙ্গ উঠতেই এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতিদের।