গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের 

    ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক ট্রাম্পের 

    0
    118
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের জেরে আবারও ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জেরে ভারতকে জরিমানা দিতে হবে।
    বুধবার হোয়াইট হাউস থেকে সেই জরিমানা’র অঙ্কও জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এ বার থেকে ভারতীয় পণ্য আমেরিকায় রফতানি করতে গেলে এই পরিমাণ বাড়তি শুল্ক দিতে হবে। সংবাদ সংস্থা জানিয়েছে, এই সংক্রান্ত এগ্‌জিকিউটিভ অর্ডারে ডোনাল্ড ট্রাম্প বুধবার স্বাক্ষর করেছেন। আগামী ২৭ অগাস্ট থেকে তা কার্যকর করা হবে।
    ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, ভারতের উপর ইতিমধ্যে যে শুল্ক, কর, ফি, আরোপ করা হয়েছে, তার উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপবে। ট্রাম্প জানিয়েছেন, আরও যেমন যেমন তথ্য হাতে পাবেন তিনি, এই নির্দেশিকায় তেমন তেমন রদবদলও ঘটাতে পারেন।