
কোচবিহারের পর এবার বারাসতে শুভেন্দুর অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা ঘিরে ধুন্ধুমার। বিজেপির মিছিল বারাসতের হেলা বটতলা থেকে চাঁপাডালির মোড়ে পৌঁছতেই তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের হাতাহাতি বাধে।
অভিযোগ তৃণমূলের অটো ইউনিয়নের অফিস থেকে বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। এরপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দুই পক্ষকে সামলাতে মাঝখানে ব্যারিকেড হয়ে দাঁড়ায় পুলিশ। বিজেপি, তৃণমূল দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। ইট, লাঠি ছোড়া হয় বলে অভিযোগ।
ইউনিয়ন অফিসের সামনে রাখা বাইক ফেলে দেওয়া হয়। যদিও বিশাল পুলিশবাহিনী দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
