
বাড়ির পাশে জমা জলে মাছ খুঁজতে গিয়ে তলিয়ে গিয়েছে শ্রমিক। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডোহরা গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৩৭-র তরুণী মণ্ডল। টানা কয়েকদিন বৃষ্টির কারণে নদীর জলে ওই এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পেশায় পরিযায়ী শ্রমিক ওই ব্যক্তির বাড়ি কার্যত ডুবে গেছে। বাড়ির পাশে জমে রয়েছে জল। সেখানেই মাছের খোঁজ করতে গিয়ে বুধবার সন্ধ্যা নাগাদ ডুবে যায় ওই ব্যক্তি। এলাকার মানুষ দেহ উদ্ধারের জন্য বারবার পুলিশ প্রশাসন কে ফোন করে। ফোন করা হয় বিডিও-কে। রাতের অন্ধকারে যাতে উদ্ধারের কাজ হয়। এলাকার মানুষ নিজেরাই আলোরও ব্যবস্থা করেন। কিন্তু বিপর্যয় মোকাবিলা বাহিনী বা ডুবুরি আসেনি। পরবর্তীতে আর ফোন ধরেন নি বিডিও।
বৃহস্পতিবার সকালে দেহ ভেসে উঠলে এলাকার মানুষ নিজেরাই দেহ উদ্ধার করে। তারপর খবর পেয়ে পুলিশ আসে। তখনই পুলিশকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যেতে বাধা দেয় তারা।








